
কল্যাণী, ২ জুন (হি. স.) : আন্তঃ জেলা অনূর্ধ্ব - ১৫ একদিনের ক্রিকেটে হুগলি ডিএসএ সেরার খেতাব জয়ী । মঙ্গলবার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত আন্তঃ জেলা পুরুষদের অনূর্ধ্ব - ১৫ একদিনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থা তথা ডিএসএ-কে ১১৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস আ্যসোসিয়েশন সংক্ষেপে ডিএস এ।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর -
হুগলি ডিএসএ: ৪৩ ওভারে ৯ উইকেটে ২৪১ আয়ুষ পান - ৮৮ রান (৯৬ বল ), অনিক গড়াই - ৪৭ রান (৩৪ বল)। বল হাতে: রুদ্র রায় ৯-০-৪৯-৪, সায়ন যাদব ৮-০-৫৭-২।
দক্ষিণ ২৪ পরগনা ডিএসএ: ৩৭.৩ ওভারে ১২৩ অলআউট অনিক হালদার - ৪১ রান (৫১ বল), স্বর্ণায়ন পাল - ২২ রান (৩০ বল)। বোলিংয়ে: অনিক গড়াই ৫-০-১২-২, আয়ুষ মালিক ৬-০-১৯-২।
একনজরে ফলাফল: হুগলি ডিএসএ ১১৮ রানে জয়ী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত