শুটিং শেষ হতেই চর্চায় দৃশ্যম ৩
মুম্বই, ২ জুন (হি.স.): শুটিংয়ের কাজ শেষ হতেই ফের আলোচনায় উঠে এল দৃশ্যম ৩। গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে চলেছে অজয় দেবগন অভিনীত এই ছবি । পরিচালক অভিষেক পাঠক জানিয়েছেন, ছবির শুটিং - এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি রয়েছে কিছু পোস্ট প্রোডাকশনের কাজ।
শুটিং শেষ হতেই চর্চায় দৃশ্যম ৩


মুম্বই, ২ জুন (হি.স.): শুটিংয়ের কাজ শেষ হতেই ফের আলোচনায় উঠে এল দৃশ্যম ৩। গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে চলেছে অজয় দেবগন অভিনীত এই ছবি । পরিচালক অভিষেক পাঠক জানিয়েছেন, ছবির শুটিং - এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি রয়েছে কিছু পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিতে অজয় দেবগনকে আবারও দেখা যাবে বিজয় সালগাঁওকর'-এর ভূমিকায় ।

এবারে ছবির কাহিনীবিন্যাস নিয়ে মুখ খুললেন পরিচালক অভিষেক। তিনি বলেন, দৃশ্যম ৩-এ অভিনেতা জয়দীপ আহলাওয়াতকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি তব্বু এবং শ্রিয়া সরণ তাঁদের পুরনো চরিত্রে ফিরছেন পর্দায়। প্রযোজক কুমার মঙ্গত পাঠক এবং পরিচালক অভিষেক পাঠক স্পষ্ট জানিয়েছেন যে, হিন্দি সংস্করণের গল্পটি মূল মোহনলালের 'দৃশ্যম ৩' এর থেকে অনেকাংশই আলাদা । হিন্দি সংস্করণটিতে রোমহর্ষক আবহ এবং আপামর রহস্য উন্মোচনের দিকটি উঠে এসেছে । ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা, অপেক্ষা এখন ছবি মুক্তির।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande