
মুম্বই, ২ জুন ( হি.স.): বিশ্ব চলচ্চিত্র জগতে ফের সমাদৃত হল ভারত। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য মণিপুরি চলচ্চিত্র বুং–এর। প্রযোজনায় ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র উৎসবটি চলেছিল ২৮ থেকে ৩১ মে পর্যন্ত ।
সেরা পরিচালকের শিরোপা অর্জন করেছেন ছবির পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী। ছবির তরুণ অভিনেতা গুগুন কিপগেন সম্মানিত হলেন সেরা শিশুশিল্পী পুরস্কারে । এছাড়াও সেরা নবাগত চলচ্চিত্র হিসেবেও সম্মানিত হয়েছে এই ছবি। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল দেশ - বিদেশের মোট ১৫টি ভাষার ছবি। বুং-এর সাফল্য গোটা ভারতের চলচ্চিত্র জগতের কাছে চিরকাল একটি মাইলফলক হিসেবে রয়ে যাবে।
প্রসঙ্গত ,বুং মণিপুরের উপত্যকায় বসবাসকারী এক নিষ্পাপ বালকের জীবনের আবর্তে তৈরি আবেগঘন কাহিনী । মায়ের একাকীত্ব এবং পরিবারের কঠিন পরিস্থিতিকে কাছ থেকে উপলব্ধির পর পরিবারকে সুখী করতে সে ফিরিয়ে আনার সংকল্প করে। এই যাত্রাপথে তাকে সম্মুখীন হতে হয় বহু কঠিন পরিস্থিতির। এর আগেও বাফটা ২০২৬ এ ছবিটি জিতেছে সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের সম্মান ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক