
কলকাতা, ১ জুন (হি.স.): ভারতে ফুটবল বিশ্বকাপ দেখানোর সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করল 'জি এন্টারটেইনমেন্ট'। প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি ডলারের (প্রায় ৩০০-৪৩০ কোটি টাকা) বিনিময়ে তারা ফিফার সঙ্গে চুক্তি করেছে। টুর্নামেন্টের সমস্ত ম্যাচ জি-এর নতুন স্পোর্টস নেটওয়ার্ক ''ইউনাইট ৮' স্পোর্টস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম' 'জি ৫'-এ সম্প্রচারিত হবে। বিশ্বকাপ চলাকালীন সমস্ত ম্যাচ সরাসরি দেখানো হবে।
ভারতীয় সময় অনুযায়ী ম্যাচগুলো রাতে দেখা যাবে। জি কর্তৃপক্ষ ম্যাচগুলো একাধিক ভারতীয় ভাষায় সম্প্রচার করার ব্যবস্থাও করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি