‘ককটেল ২’-এর, প্রথম দিনেই আয় ১৩.৫০ কোটি টাকা
মুম্বই, ২০ জুন (হি.স.) : মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করল শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ককটেল ২’। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’, ‘গভর্নর’ এবং ‘ভারত ভাগ্য বিধাতা’র মতো সমসাময়িক ছবির সঙ্
‘ককটেল ২’-এর, প্রথম দিনেই আয় ১৩.৫০ কোটি টাকা


মুম্বই, ২০ জুন (হি.স.) : মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করল শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ককটেল ২’। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’, ‘গভর্নর’ এবং ‘ভারত ভাগ্য বিধাতা’র মতো সমসাময়িক ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমেও প্রথম দিনেই দ্বি-অঙ্কের আয় করে নজর কেড়েছে।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিন দেশীয় বক্স অফিসে ছবিটির আয় হয়েছে প্রায় ১৩.৫০ কোটি টাকা। এর ফলে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে এই সিক্যুয়েল। শুধু তাই নয়, শহিদ কাপুরের আগের ছবি ‘ও রোমিও’-র উদ্বোধনী দিনের আয়কেও পিছনে ফেলে ২০২৬ সালের সর্বোচ্চ ওপেনিং পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘ককটেল ২’।

পরিচালক হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে আধুনিক সম্পর্ক, বন্ধুত্ব এবং প্রেমের জটিলতা তুলে ধরা হয়েছে। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও কৃতি স্যাননের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁর অভিনয় এবং পর্দায় উপস্থিতিকেই ছবির অন্যতম বড় শক্তি বলে মনে করছেন।

দিনেশ বিজান ও লভ রঞ্জন প্রযোজিত এই ছবির নির্মাতাদের আশা, সপ্তাহান্তে দর্শকদের সাড়া আরও বাড়বে এবং বক্স অফিসে ছবির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande