
কলকাতা, ২১ জুন (হি. স.) : রবিবার ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হলো। এই উপলক্ষে এই বিশেষ দিনটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যম ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন| তিনি লিখেছেন, ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি সুস্থ শরীর, শান্ত মন এবং সুষম জীবনের পথপ্রদর্শক।
আসুন, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে নিজেদের সুস্থ ও শক্তিশালী রাখার সংকল্প করি।
উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস প্রতিবছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য, মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পথপ্রদর্শন করা। ভারতের এই প্রাচীন প্রথা আজ বিশ্বজুড়ে সমাদৃত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত