সংঘ-প্রতিষ্ঠাতা ডা. হেডগেওয়ারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠাতা তথা সংঘের প্রথম সরসংঘচালক ডা. কেশব বলিরাম হেডগেওয়ারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ১৯৪০ সালের ২১ জুন ৫১ বছর বয়সে প
ডা. হেডগেওয়ারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


গুয়াহাটি, ২১ জুন (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠাতা তথা সংঘের প্রথম সরসংঘচালক ডা. কেশব বলিরাম হেডগেওয়ারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা

১৯৪০ সালের ২১ জুন ৫১ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ডা. কেশব বলিরাম হেডগেওয়ার। প্রতি বছরের মতো এ বছরও সংঘের প্রথম সরসংঘচালক পরম পূজনীয় ডা. কেশব বলিরাম হেডগেওয়ারকে স্বয়ংসেবকগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।

এদিক নিজের সোশ্যাল মিডিয়া এক্স-এ মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা লিখেছেন, ‘মা ভারতীর একনিষ্ঠ ভক্ত, জাতীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্য ডা. কেশব বলিরাম হেডগেওয়ারের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই।’

তিনি লিখেছেন, ‘‘দেশ গঠনের মহান আদর্শে উৎসর্গীকৃত তাঁর সম্পূর্ণ জীবন এবং ‘রাষ্ট্র সর্বোপরি’, এই চিন্তাধারা আমাদের সর্বদা অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।’’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande