লেহ-তে আন্তর্জাতিক যোগ দিবসে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের যোগাভ্যাস
লেহ, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার লাদাখের লেহ শহরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন দেশের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। স্পিতুকের অ্যাস্ট্রো টার্ফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তাঁর সঙ্গে শতাধিক যোগপ্রেমী একযোগে যোগ
লেহে আন্তর্জাতিক যোগ দিবসে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের যোগাভ্যাস


লেহ, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার লাদাখের লেহ শহরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন দেশের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। স্পিতুকের অ্যাস্ট্রো টার্ফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তাঁর সঙ্গে শতাধিক যোগপ্রেমী একযোগে যোগাসন ও প্রাণায়াম করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাদাখের উপরাজ্যপাল ভি. কে. সাক্সেনা, লাদাখের সাংসদ হানিফা জান, লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (কার্গিল)-এর প্রধান কার্যনির্বাহী কাউন্সিলর মহম্মদ জাফর আখুন-সহ প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, পড়ুয়া এবং সাধারণ মানুষ।

হিমালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত গণ-যোগাভ্যাসে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন অনুশীলন করেন। একইসঙ্গে লাদাখের সাতটি জেলাতেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, বৌদ্ধ সন্ন্যাসী, নিরাপত্তা বাহিনীর সদস্য-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে যোগ দেন।

উপরাষ্ট্রপতি বলেন, যোগ এখন আর শুধু ভারতের ঐতিহ্য নয়, বিশ্বের কোটি কোটি মানুষের সুস্থ জীবনযাপনের অন্যতম অবলম্বন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মিক ভারসাম্য বজায় রাখতেও যোগের গুরুত্ব অপরিসীম।

তিন দিনের লাদাখ সফর শেষে রবিবারই উপরাষ্ট্রপতির দিল্লি ফেরার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande