ছত্তিশগড়ে রাহুল গান্ধী, সাংগঠনিক শিবিরে অংশ নিয়ে নেতৃত্বের সঙ্গে বৈঠক
রায়পুর, ২১ জুন (হি.স.) : একদিনের সফরে রবিবার ছত্তিশগড়ে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়পুরের মানা বিমানবন্দরে তাঁকে কংগ্রেস কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি সরাসরি অভনপুরে গিয়ে দলের আবাসিক প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।

অভনপুরের চাঁদি মোড়ে আশুতোষ-অলকা আগরওয়াল মঙ্গল ভবনে আয়োজিত কংগ্রেসের ১০ দিনের সাংগঠনিক প্রশিক্ষণ শিবিরে রাজ্যের নবনিযুক্ত জেলা ও শহর কংগ্রেস সভাপতিরা অংশ নিয়েছেন। সেখানে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা থাকার কথা রাহুল গান্ধীর। শিবিরে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন জেলার নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করবেন।

রাহুল গান্ধীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বাইজ এবং বিধানসভায় বিরোধী দলনেতা ড. চরণদাস মহন্ত।

দলের ‘সংগঠন সৃজন অভিযান’-এর অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণ শিবিরকে ঘিরে কড়া গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে রাহুল গান্ধীকে একঝলক দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কংগ্রেস কর্মী অভনপুরে ভিড় জমান। শিবিরে জেলা ও শহর কংগ্রেস সভাপতিদের সঙ্গে সরাসরি আলোচনা করে সংগঠনের বর্তমান অবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশ দেবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande