নিট পুনঃপরীক্ষার আগে কীটনাশক খেয়ে আত্মঘাতী পরীক্ষার্থী, মানসিক চাপে মৃত্যুর অভিযোগ
হিসার, ২১ জুন (হি.স.): নিট-ইউজি পুনঃপরীক্ষায় বসার কয়েক ঘণ্টা আগে হরিয়ানার হিসারে আত্মহত্যা করলেন ১৯ বছরের এক পরীক্ষার্থী। মৃতার নাম সিমরন। পরিবারের দাবি, নিট পরীক্ষা ঘিরে দীর্ঘদিনের মানসিক চাপ এবং আগের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার হতাশাই এই চরম সিদ্ধান
নিট পরীক্ষার আগে কীটনাশক খেয়ে আত্মঘাতী পরীক্ষার্থী, মানসিক চাপে মৃত্যুর অভিযোগ


হিসার, ২১ জুন (হি.স.): নিট-ইউজি পুনঃপরীক্ষায় বসার কয়েক ঘণ্টা আগে হরিয়ানার হিসারে আত্মহত্যা করলেন ১৯ বছরের এক পরীক্ষার্থী। মৃতার নাম সিমরন। পরিবারের দাবি, নিট পরীক্ষা ঘিরে দীর্ঘদিনের মানসিক চাপ এবং আগের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার হতাশাই এই চরম সিদ্ধান্তের কারণ হতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরওয়ালার ঢানি খান বাহাদুর গ্রামের বাসিন্দা সিমরন রাজস্থানের সিকারে থেকে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে দু'বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রথমবার সফল না হলেও দ্বিতীয়বারের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে যায়। এরপরও নতুন করে প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।

রবিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন সিমরন। বমি শুরু হলে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়িতে রাখা কীটনাশক পান করেছেন। দ্রুত তাঁকে হিসারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃতার বাবা রোহতাশ জানিয়েছেন, আগের রাত পর্যন্ত সিমরন স্বাভাবিকভাবেই পড়াশোনা করছিলেন। রবিবার সকালেই পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, তা তাঁদের কাছেও সম্পূর্ণ অজানা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande