
রুদ্রপ্রয়াগ, ২১ জুন (হি.স.) : উত্তরাখণ্ডের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ ধামে ভক্তদের ভিড় অব্যাহত রয়েছে। রবিবার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি এই যাত্রার মরশুমে এখনও পর্যন্ত ১২ লক্ষ ৯৪ হাজার ৭৬৩ জন পুণ্যার্থী বাবা কেদারের দর্শন করেছেন।
এই যাত্রার জেলা কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, ২০ জুন বিকেল ৫টা থেকে ২১ জুন বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৭,৪৮৪ জন ভক্ত মন্দিরে পুজো ও দর্শন করেন। তাঁদের মধ্যে ছিলেন ৪,১৭৯ জন পুরুষ, ৩,২১৩ জন মহিলা এবং ৯২ জন শিশু। এদিন কোনও বিদেশি তীর্থযাত্রীর নাম নথিভুক্ত হয়নি।
প্রশাসনের দাবি, আগামী দিনেও বিপুল সংখ্যক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে, যাতে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে দর্শন করতে পারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য