যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব আন্দোলনকারীরা
নয়াদিল্লি, ২১ জুন (হি.স.) : সামাজিক মাধ্যম-ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শুরু হওয়া অবস্থান-বিক্ষোভ রবিবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সংগঠনের পক্ষ থ
যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব আন্দোলনকারীরা


নয়াদিল্লি, ২১ জুন (হি.স.) : সামাজিক মাধ্যম-ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শুরু হওয়া অবস্থান-বিক্ষোভ রবিবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতেও আন্দোলন চলবে।

আন্দোলনের অন্যতম উদ্যোক্তা অভিজিৎ দীপকে সাধারণ মানুষকে এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে দিল্লি-সংলগ্ন রাজ্যগুলির বাসিন্দাদের যন্তর মন্তরে এসে আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি।

এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় দীপকে বলেন, “এখনই সময়। আজ যদি মানুষ রাস্তায় না নামেন, তাহলে ব্যবস্থার পরিবর্তন ও জবাবদিহির যে আশা তৈরি হয়েছে, তা চিরতরে শেষ হয়ে যাবে। সেই আশাকে বাঁচিয়ে রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

তিনি আরও দাবি করেন, দিল্লি পুলিশ কাউকে বাধা দিচ্ছে না এবং শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ করে দিচ্ছে। এজন্য পুলিশকে ধন্যবাদও জানান তিনি।

এদিন যন্তর মন্তরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা থালা বাজিয়ে স্লোগান তোলেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande