জিএসআই-এ সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন, অংশগ্রহণ ৩০০-রও বেশি কর্মীর
কলকাতা, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর কলকাতাস্থিত দফতরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কর্মসূচি। যোগচর্চা নিয়ে সংস্থার আধিকারিক ও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের
কলকাতায় সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন


কলকাতা, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর কলকাতাস্থিত দফতরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কর্মসূচি। যোগচর্চা নিয়ে সংস্থার আধিকারিক ও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসআই-এর ডিরেক্টর জেনারেল অসিত সাহা, অতিরিক্ত মহাপরিচালক প্রদীপ সিং, জয়দীপ গুহ এবং কার্তিকেয় বর্মা-সহ সংস্থার শীর্ষ কর্তারা। এ দিনের অনুষ্ঠানে সংস্থার ৩০০-রও বেশি কর্মী অংশ নেন বলে জানা গেছে। সকাল থেকেই যোগাভ্যাস ও বিভিন্ন শারীরিক কসরতের পর্ব চলে। প্রশিক্ষণ পরিচালনার জন্য উপস্থিত ছিলেন ১৫ জন প্রশিক্ষক।

জিএসআই-এর কর্মী তথা প্রধান প্রশিক্ষক পার্থসারথি মণ্ডল জানান, এ দিনের কর্মসূচিতে সংস্থার একাধিক বিভাগের কর্মী ও আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। কৃষ্ণান হলের পাশাপাশি ড্রইং ও ম্যাপ সেকশনেও যোগ অনুশীলনের আয়োজন করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের ট্রফি প্রদান করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে যোগচর্চাকে আরও প্রসারিত করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande