চমক জাগিয়ে শুরু করলেও আইভরি কোস্ট জিততে পারলো না জার্মানির বিরুদ্ধে
কলকাতা, ২১ জুন (হি.স.): শক্তিতে জার্মানির থেকে অনেক পিছিয়ে থাকা আইভেরি কোস্ট জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল। এমনকি চমক জাগিয়ে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করল। কিন্তু শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ডেনিস উন্দাভ সব হিসাব নিকাশ পাল্টে দিল। তার জোড়া
চমক জাগিয়ে শুরু করলেও আইভরি কোস্ট পারলো না জার্মানির সঙ্গে


কলকাতা, ২১ জুন (হি.স.): শক্তিতে জার্মানির থেকে অনেক পিছিয়ে থাকা আইভেরি কোস্ট জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল। এমনকি চমক জাগিয়ে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করল। কিন্তু শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ডেনিস উন্দাভ সব হিসাব নিকাশ পাল্টে দিল। তার জোড়া গোলে নকআউট পর্বে চলে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টরন্টো স্টেডিয়ামে শনিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে নাগেলসমানের দল জার্মানি।

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া প্রথম ম্যাচে বদলি নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন এই উন্দাভ। এবার দুই গোল করে তিনিই এদিনের ম্যাচে হয়ে গেলেন নায়ক।

প্রথমার্ধে আইভরি কোস্ট এগিয়ে যায় কেসিয়ের গোলে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে আট মিনিটের মধ্যেই সমতা টানেন উন্দাভ। এরপর অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে আরেকটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড।

এদিন ম্যাচে ৬০ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। আইভরি কোস্টের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে ।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। আসরের প্রথম ম্যাচে একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল।

আর এক ম্যাচ করে খেলা একুয়েডর ও কুরাসাও এখনও কোনও পয়েন্ট পায়নি।

গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার রাতে একুয়েডরের বিপক্ষে খেলবে জার্মানি। আর এই দিনেই কুরাসাওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande