বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে পুরুষদের খেলায় শ্রাচী রাঢ় টাইগার্স ফাইনালে পৌঁছেছে
কলকাতা, ২০ জুন (হি. স.) : নিশ্চিন্তেই জয়জয়কার। বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের ফাইনালে পৌঁছেছে শ্রাচী রাঢ় টাইগার্স। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে নোভাস রয়্যালস পুরুলিয়াকে সাত (৭), উইকেটে হারিয়ে খেতাবের লড়াইয়ে জায়গা পাকা করে নিল শাহবা
বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে পুরুষদের জয়জয়কার


কলকাতা, ২০ জুন (হি. স.) : নিশ্চিন্তেই জয়জয়কার। বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের ফাইনালে পৌঁছেছে শ্রাচী রাঢ় টাইগার্স। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে নোভাস রয়্যালস পুরুলিয়াকে সাত (৭), উইকেটে হারিয়ে খেতাবের লড়াইয়ে জায়গা পাকা করে নিল শাহবাজ আহমেদ এর নেতৃত্বাধীন দলটি।

উল্লেখ্য, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাঢ় অধিনায়ক শাহবাজ। সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা প্রমাণ করে দেন বোলাররা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পুরুলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা কখনও বড় রানের ভিত গড়তে পারেনি। একমাত্র লোকেশ কিছুটা প্রতিরোধ গড়ে ২৮ বলে ৪৮ রান করে। কিন্তু অন্য প্রান্তে সঙ্গ না পাওয়ায় ১৮.২ ওভারে ১০৭ রানেই শেষ হয়ে যায় পুরুলিয়ার ইনিংস। রাঢ়ের হয়ে দুরন্ত বোলিং করে রোহিত কুমার। তিনি চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কার্যতঃ ম্যাচের বাইরে ঠেলে দেয়। শাহবাজ আহমেদ ও সুখমিত সিং দু’টি করে উইকেট নেয়।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও চাপই নিতে হয়নি রাঢ়কে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে তারা। সুমন্ত গুপ্ত ৩১ বলে অপরাজিত ৪৭ রান করে দলের জয় নিশ্চিত করে। শাহবাজের ২০ বলে ৩১ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাত্র ১২.১ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাঢ়। ফলে একতরফা জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখল তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande