(আপডেট)হাইতি প্রথম দল বিশ্বকাপ থেকে বিদায় নিল
কলকাতা, ২০ জুন (হি.স.): শনিবার ফিলাডেলফিয়ায় ব্রাজিলের কাছে ৩-০ তে হেরে হাইতি ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে। সেবাস্তিয়ান মিনের দল হাইতি উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১ গোলে হারের পর প্রত্যাশিতভাবেই ব্রাজিলের কাছেও
হাইতি প্রথম দল বিশ্বকাপ থেকে বিদায় নিল


কলকাতা, ২০ জুন (হি.স.): শনিবার ফিলাডেলফিয়ায় ব্রাজিলের কাছে ৩-০ তে হেরে হাইতি ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে।

সেবাস্তিয়ান মিনের দল হাইতি উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১ গোলে হারের পর প্রত্যাশিতভাবেই ব্রাজিলের কাছেও পরাজিত হয়।

চূড়ান্ত পর্বে মরক্কোর সঙ্গে খেলা থাকলেও, হাইতির পক্ষে তাদের সেই ম্যাচ জেতা প্রায় অসম্ভব। এমনকি যদি তারা মরক্কোকে হারিয়েও দেয় এবং চূড়ান্ত পর্বে স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হেরে যায়, তবুও হাইতি গ্রুপ সি-এর একেবারে শেষ স্থানেই থাকবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande