বৃষ্টি মাজির লড়াকু ৯৭ বৃথা, শ্রাচি রাঢ় টাইগার্সকে হারিয়ে বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স
কলকাতা, ২০ জুন (হি.স.): বৃষ্টি মাজির লড়াকু ৯৭ রানের ইনিংস বৃথা গেল, অল্পের জন্য হাতছাড়া হলো শতরান। তবে শনিবার বেঙ্গল টি-২০ ক্রিকেট লিগের মহিলা বিভাগের ফাইনালে পৌঁছে গেল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। ​উল্লেখ্য, বৃষ্টি মাজির দুর্দান্ত অপরাজিত ৯৭ রা
বৃষ্টি মাজির শতরানের ইনিংস হাতছাড়া হল


কলকাতা, ২০ জুন (হি.স.): বৃষ্টি মাজির লড়াকু ৯৭ রানের ইনিংস বৃথা গেল, অল্পের জন্য হাতছাড়া হলো শতরান। তবে শনিবার বেঙ্গল টি-২০ ক্রিকেট লিগের মহিলা বিভাগের ফাইনালে পৌঁছে গেল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স।

​উল্লেখ্য, বৃষ্টি মাজির দুর্দান্ত অপরাজিত ৯৭ রানের ইনিংসও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারল না। বেঙ্গল টি-২০ লিগের তৃতীয় মরসুমের মহিলা বিভাগের প্রথম সেমিফাইনালে শ্রাচি রাঢ় টাইগার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স।

​সল্টলেকের জেইউ দ্বিতীয় ক্যাম্পাস মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করে হাওড়া ওয়ারিয়র্স। সুজাতা দে ৫৬ বলে ৭৭ রান এবং অঙ্কিতা চক্রবর্তী ৪२ বলে ৪৬ রান করেন।

​তবে শেষদিকে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর খাড়া করা থেকে আটকে রাখে রাঢ় टाइगर্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে হাওড়া ওয়ারিয়র্স। বল হাতে রাঢ় টাইগার্সের হয়ে সবচেয়ে সফল পিয়ালি ঘোষ। সে ২৪ রান খরচ করে ৩টি উইকেট নেয়।

​জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাঢ় টাইগার্স। একের পর এক উইকেট হারালেও এক প্রান্ত আগলে একক লড়াই চালিয়ে যান বৃষ্টি। ৬১ বলে তাঁর অপরাজিত ৯৭ রানের লড়াকু ইনিংসে ছিল ৬টি চার এবং ৮টি ছক্কা। কিন্তু অন্য প্রান্ত থেকে যোগ্য সমর্থন না মেলায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানেই থমকে যায় রাঢ় টাইগার্সের ইনিংস।

​হাওড়া ওয়ারিয়র্সের হয়ে বল হাতে উজ্জ্বল ভূমিকা পালন করেন শ্রেয়সী আইচ (৪/১৮) এবং রেমন্ডিনা খাতুন (২/২৩)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande