বোটানিক্যাল গার্ডেন-সহ হাওড়ার একাধিক সংস্থায় যোগ দিবস পালন
হাওড়া, ২১ জুন (হি.স.): রবিবার ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে| এদিন সকাল ৭টায় যোগ দিবসের অনুষ্ঠান শুরু হয়ে চলে প্রায় ঘন্টা দেড়েক| এদিনের গণযোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ করেন বোটানিক্যাল
বোটানিক্যাল গার্ডেনে যোগ দিবস পালন


ইরিমে যোগ দিবস


ইন্ডিয়ান অয়েলে যোগ দিবস


হাওড়া, ২১ জুন (হি.স.): রবিবার ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে| এদিন সকাল ৭টায় যোগ দিবসের অনুষ্ঠান শুরু হয়ে চলে প্রায় ঘন্টা দেড়েক| এদিনের গণযোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ করেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক ও কর্মীরা ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে আসা প্রাতঃভ্রমণকারীরা এবং স্থানীয় মানুষজন| প্রায় আড়াইশো জন এদিন এখানে গণযোগাভ্যাস কর্মসূচিতে অংশ নেন|

আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ছাড়াও এদিন হাওড়ার মৌড়িগ্রামের ইরিম যোগ-ন্যাচারোপ্যাথি হাসপাতালেও আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়| ইরিমের চিকিৎসক, চিকিৎসাকর্মী, যোগ প্রশিক্ষার্থী এবং এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিজনরাও গণযোগাভ্যাস কর্মসূচিতে অংশ নেন| উল্লেখ্য, প্রথম বছরের যোগ দিবস থেকেই এখানে প্রতিবছর নিরবিচ্ছিন্নভাবে যোগ দিবস পালন করা হয়ে থাকে|

পাশাপাশি, মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েল (পাইপ লাইন বিভাগ)-এ যোগ দিবস পালন করা হয়| তাতে এই সংস্থার আধিকারিক কর্মীরা অংশগ্রহণ করেন| এখানে এদিন যোগ তালিমের দায়িত্বে ছিলেন ইরিম যোগ-ন্যাচারোপ্যাথি হাসপাতালের যোগ প্রশিক্ষক|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande