কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচ ২-২ গোলে ড্র
কলকাতা, ২২ জুন (হি.স.): ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো সমতা টানার পর, উরুগুয়েকে এগিয়ে দেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কেপ ভার্দেক
কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত


কলকাতা, ২২ জুন (হি.স.): ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো সমতা টানার পর, উরুগুয়েকে এগিয়ে দেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কেপ ভার্দেকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।

আবারও স্মরণীয় লড়াই করে পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

এর ফলে বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দে তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

শেষ রাউন্ডে আগামী শনিবার উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, একই দিনে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande