নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর
কলকাতা, ২২ জুন(হি.স.): অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনও ম্যাচে
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর


কলকাতা, ২২ জুন(হি.স.): অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনও ম্যাচে জয় পায়নি মিসর। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে তাদের খেলা আট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি আফ্রিকার দেশ মিসর। নবম ম্যাচে এসে সেই জয়ের স্বাদ পেল তারা।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যান গোলে করে এগিয়ে দেয় নিউ জিল্যান্ডকে। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিসর। এরপর ৬৭ মিনিটে ব্যবধান গড়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় মিসরের।

সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদও পায় উত্তর আফ্রিকার দেশটি।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর এই জয় মিশরের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে সালাহরা। এখন শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande