নিউ জিল্যান্ডকে হারিয়ে এফআইএইচ উইমেন্স নেশনস কাপ শিরোপা জিতল ভারত
অকল্যান্ড, ২২ জুন(হি.স.) : দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভারত রবিবার ফাইনালে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তাদের দ্বিতীয় এফআইএইচ উইমেন্স নেশনস কাপ শিরোপা জিতেছে এবং এফআইএইচ উইমেন্স প্রো লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। নবনীত কৌর শুরুর ৪ মি
নিউজিল্যান্ডকে হারিয়ে এফআইএইচ উইমেন্স নেশনস কাপ শিরোপা জিতল ভারত


অকল্যান্ড, ২২ জুন(হি.স.) : দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভারত রবিবার ফাইনালে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তাদের দ্বিতীয় এফআইএইচ উইমেন্স নেশনস কাপ শিরোপা জিতেছে এবং এফআইএইচ উইমেন্স প্রো লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

নবনীত কৌর শুরুর ৪ মিনিটে ভারতকে এগিয়ে দেন, এরপর সুনীলিতা টোপ্পো ব্যবধান দ্বিগুণ করেন ১৫ মিনিটে।

পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ভারত পুল ‘এ’-র ম্যাচগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র (৩-২), জাপান (২-১) এবং উরুগুয়েকে (৩-২) পরাজিত করার পর সেমিফাইনালে চিলির বিরুদ্ধে ৬-০ গোলের দাপুটে জয় পায়।

ভারতের মেয়েরা তাদের অগ্রগমন ধরে রাখতে এবং শিরোপা জিততে দুর্দান্ত রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করে, যা আগামী মরসুমে প্রো লিগে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande