সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেল স্পেন
কলকাতা, ২২ জুন (হি.স.): আটলান্টায় রবিবার রাতে (ভারতীয় সময়) ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনায়াসে ৪-০ গোলে জয় পেল স্পেন সৌদি আরবের বিরুদ্ধে। ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। সৌদি আরবের মাত্র তি
জয়ের পথে ফিরল স্পেন, সৌদি আরবের বিরুদ্ধে জয় পেল ৪-০ গোলে


কলকাতা, ২২ জুন (হি.স.): আটলান্টায় রবিবার রাতে (ভারতীয় সময়) ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনায়াসে ৪-০ গোলে জয় পেল স্পেন সৌদি আরবের বিরুদ্ধে।

ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। সৌদি আরবের মাত্র তিনটি শটের একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের দশম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনকে প্রথম লিড এনে দেন ইয়ামাল।

বিশ্বকাপে স্পেনের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ট গোলদাতা হলেন ইয়ামাল (১৮ বছর ৩৪৩ দিন)। রেকর্ডটি ছিল গাভির, গত আসরে ১৮ বছর ১১০ দিন বয়সে।

আর জাতীয় দলের হয়ে ২৭ ম্যাচ খেলে এই নিয়ে সাত গোল করলেন ইয়ামাল, সঙ্গে অ্যাসিস্ট ১২টি।

ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন রিয়াল সোসিয়েদাদের

ফরোয়ার্ডওইয়ারসাবাল।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের পকেটে পুরে নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জোরালো শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। এই আত্মঘাতী গোলের ফলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে স্পেন। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।

উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্টও সমান ১ করে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে।

পরের ম্যাচে আগামী শনিবার উরুগুয়ের বিপক্ষে খেলবে স্পেন। একই দিনে মুখোমুখি হবে কেপ ভার্দে ও সৌদি আরব।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande