
মুম্বই, ২৩ জুন ( হি.স.): বক্স অফিসে বাজিমাত শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ককটেল ২–এর। মঙ্গলবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির চতুর্থ দিনে সোমবার ছবিটি আয় করেছে ৬.৩৫ কোটি টাকা । রবিবার ছবিটির আয় ছিল ১৭.৭৫ কোটি টাকা। ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৫৩.৮৫ কোটি টাকা। ছবিটির মোট আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহ ২০.৭৫ কোটি টাকা।
বরুণ ধাওয়ানের 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবির মোট বক্স অফিস সংগ্রহকে ছাপিয়ে গেছে ককটেল ২। এছাড়া আয়ুষ্মান খুরানার 'পতি পত্নী অউর ওহ দো' ছবির মোট বক্স অফিস সংগ্রহ ৫১.৩৫ কোটি টাকা।
অন্যদিকে, রাম পোথিনেনির ছবি 'পেড্ডি'-র দৈনিক আয় কমেছে। মুক্তির ২০তম দিন, সোমবার ছবিটি আয় করেছে ৯৫ লক্ষ টাকা। ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ২৩৫.১০ কোটি টাকা ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক