প্রকাশ্যে এল 'মির্জাপুর: দ্য মুভি' নতুন পোস্টার
মুম্বই, ২৪ জুন ( হি.স.): অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ''মির্জাপুর: দ্য মুভি''-এর পোস্টার । বৃহস্পতিবার টিজার প্রকাশের ঠিক একদিন আগে অর্থাৎ বুধবার ছবির নির্মাতারা সমাজ মাধ্যমে প্রকাশ করলেন একটি নতুন পোস্টার। সমাজ মাধ্যমে পোস্টারটি দেখামা
প্রকাশ্যে এল 'মির্জাপুর: দ্য মুভি' নতুন পোস্টার


মুম্বই, ২৪ জুন ( হি.স.): অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি 'মির্জাপুর: দ্য মুভি'-এর পোস্টার । বৃহস্পতিবার টিজার প্রকাশের ঠিক একদিন আগে অর্থাৎ বুধবার ছবির নির্মাতারা সমাজ মাধ্যমে প্রকাশ করলেন একটি নতুন পোস্টার। সমাজ মাধ্যমে পোস্টারটি দেখামাত্রই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা ।

ক্ষমতার লড়াই, প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাত - এই তিনের সংমিশ্রনে ছবিটি হয়ে উঠবে দেশের অন্যতম জনপ্রিয় ক্রাইম থ্রিলার ছবি , এমনটাই আশা রাখছেন ছবির নির্মাতারা। যদিও ছবির কাহিনী এখনও প্রকাশ্যে আনা হয়নি।

উল্লেখ্য, মির্জাপুর ছবির পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। পরিবেশনায় অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট। কাহিনী ও চিত্রনাট্যে রয়েছেন পুনীত কৃষ্ণ। প্রযোজনায় রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কাসিম জগমাগিয়া ও বিশাল রামচন্দ্রানি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande