
মুম্বই, ২৩ জুন (হি.স.): বিশ্ববাজারের নিম্নমুখী প্রবণতা এবং দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দুর্বল ফলাফলের জোড়া ধাক্কায় মঙ্গলবার বড়সড় ধসের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। এদিন সেনসেক্স ও নিফটি উভয় সূচকই ১ শতাংশের বেশি দর হারিয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির আশানুরূপ ফল না হওয়া এবং লাগাতার বিদেশি পুঁজি প্রত্যাহারের জেরেই এই ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছে।
এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮৯৩.৩৯ পয়েন্ট বা ১.১৬ শতাংশ কমে ৭৬,২০০.৬৮ পয়েন্টে গিয়ে থিতু হয়। তবে দিনের লেনদেন চলাকালীন এক সময় সূচকটি রেকর্ড ১,০১১.৫৬ পয়েন্ট পর্যন্ত পড়ে গিয়ে ৭৬,০৮২.৫১ পয়েন্টে নেমে গিয়েছিল। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটিও ২৭৮.৮০ পয়েন্ট বা ১.১৬ শতাংশ নেমে ২৩,৮২৪.১০ পয়েন্টে বন্ধ হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ