২৭-২৯ জুন সেশেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭-২৯ জুন সে দেশ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী বিশেষ অতিথি হিসেবে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগদান করবেন। এই স
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭-২৯ জুন সে দেশ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী বিশেষ অতিথি হিসেবে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগদান করবেন।

এই সফরে প্রধানমন্ত্রী মোদী সেশেলসের রাষ্ট্রপতি হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় সংসদেও ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande