রাজ্যসভায় ১০ নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.) : রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন বৃহস্পতিবার রাজ্যসভায় ১০ জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণকারী সদস্যরা হলেন— প্রবীণ চক্রবর্তী, দেবাশিস সামন্তরায়, সানা সতীশ বা
রাজ্যসভায় ১০ নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.) : রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন বৃহস্পতিবার রাজ্যসভায় ১০ জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণকারী সদস্যরা হলেন— প্রবীণ চক্রবর্তী, দেবাশিস সামন্তরায়, সানা সতীশ বাবু, বিজয় চিন্তাকায়ালা, ভাষ্যম রামকৃষ্ণ, লিঙ্গামনেনি রমেশ, রাজেশ পরমানন্দ শুক্লা, বৈদ্যনাথ রাম, পরিমল নাথওয়ানি এবং তাই টাগাক। পাঁচজন সদস্য হিন্দিতে, একজন সদস্য ইংরেজিতে, একজন সদস্য তামিলে এবং তিনজন সদস্য তেলুগু ভাষায় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকারী সদস্যদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশের, দু’জন ঝাড়খণ্ডের এবং একজন করে তামিলনাড়ু, গুজরাট, অরুণাচল প্রদেশ ও ওড়িশার।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী, রাজ্যসভার অন্যান্য সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যসভা সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

--------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande