হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে সম্পন্ন আদমশুমারি ২৭-এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি
হাফলং (অসম), ২৬ জুন (হি.স.) : আদমশুমারি ২০২৭-এর প্রথম পর্যায়ের হাউসলিস্টিং ও হাউজিং সেনসাসের জন্য ফিল্ড ট্রেনারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ডিমা হাসাও জেলার
হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে প্রথম পর্যায়ের জনগণনা ২০২৭-এ অংশগ্ৰহণকারীরা


হাফলং (অসম), ২৬ জুন (হি.স.) : আদমশুমারি ২০২৭-এর প্রথম পর্যায়ের হাউসলিস্টিং ও হাউজিং সেনসাসের জন্য ফিল্ড ট্রেনারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় আসন্ন আদমশুমারি কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য ফিল্ড ট্রেনারদের প্রয়োজনীয় দক্ষতা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে আদমশুমারির বিভিন্ন নির্দেশিকা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গৃহতালিকা প্রস্তুতকরণ এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিষয়াবলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত ফিল্ড ট্রেনাররা পরবর্তীতে গণনাকারীদের প্রশিক্ষণ প্রদান করবেন এবং আদমশুমারি ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande