রামকৃষ্ণনগরে প্ৰায় ৯০ লক্ষ টাকার মাদক ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
রামকৃষ্ণনগর (অসম), ২৬ জুন (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত রামকৃষ্ণনগর হাসপাতালের সামনে নাকা পয়েন্টে পুলিশের হাতে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের মাদক ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়েছে এক ড্রাগস পাচারকারী। ধৃতকে রাতাবা‌ড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের ৩২ বছরহ
রামকৃষ্ণনগরে ৯০ লক্ষ টাকার ইয়াবা সহ ধৃত সারিমুল হক


রামকৃষ্ণনগর (অসম), ২৬ জুন (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত রামকৃষ্ণনগর হাসপাতালের সামনে নাকা পয়েন্টে পুলিশের হাতে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের মাদক ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়েছে এক ড্রাগস পাচারকারী। ধৃতকে রাতাবা‌ড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের ৩২ বছরহ বয়সি সারিমুল হক বলে পরিচয় পাওয়া গেছে।

রামকৃষ্ণনগর সমজেলার সিডিএসপি অংশুল শর্মা জানান, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার রাতে ওসি প্রিয়ব্রত শর্মা এবং আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল সহ পুলিশের দলকে নিয়ে হাসপাতালের সম্মুখবর্তী রাস্তায় নাকা চেকিং গড়ে তালাশি অভিযান চালানো হচ্ছিল। এক সময় এএস ১০ জে ০৯৬০ নম্বরের একটি চার চাকার ওয়াগন-আর কারের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। ওয়াগন-আরটি ঈশানছড়া থেকে আনিপুরের দিকে যা‌চ্ছিল।

গাড়িতে তালাশি চালিয়ে ৬০টি প্যা কেট থেকে ১,৫৫২ ওজনের ১২ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাজব‌লেটগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ৯০ লক্ষ টাকা হবে। মাদক পাচারের অভিযোগে সারিমুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত সারিমুল হকের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল শনিবার ধৃত সারিমুলকে শ্রীভূমি জেলা সদরে অবস্থিত বমাল মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে, জানান সিডিএসপি অংশুল শর্মা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande