কাছাড়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দুই ভুয়ো চিকিৎসক
শিলচর (অসম), ২৬ জুন (হি.স.) : কাছাড় জেলা আজ শুক্রবার পৃথক দুই অভিযানে অভিযুক্ত দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম অভিযানে সোনাই থানায় ৬৪/২০২৫ নম্বর মামলার ভিত্তিতে কুচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সি বিশ্বজি
কাছাড়ে গ্রেফতার দুই ভুয়ো চিকিৎসক


শিলচর (অসম), ২৬ জুন (হি.স.) : কাছাড় জেলা আজ শুক্রবার পৃথক দুই অভিযানে অভিযুক্ত দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথম অভিযানে সোনাই থানায় ৬৪/২০২৫ নম্বর মামলার ভিত্তিতে কুচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সি বিশ্বজিৎ সিংহকে গ্রেফতার করা হয়।

অন্য একটি অভিযানে শিলচর থানায় ৫৮০/২০২৬ নম্বর মামলার ভিত্তিতে তারাপুর মণিপুরবস্তির রায়গড় এলাকার বাসিন্দা বিদ্যুৎ সিংহের ২৬ বছর বয়সি ছেলে বিক্রন সিংহকে গ্রেফতার করা হয়েছে।

কাছাড় জেলা পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩১৬(২), ৩১৯(২), ৩৩৬(২), ৩৪০(২), ১২৫ এবং ২৭১ ধারায় মামলাগুলি রুজু করা হয়েছে।

বৈধ চিকিৎসা-যোগ্যতা ছাড়া চিকিৎসক পরিচয় দিয়ে কাজ করার অভিযোগে গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, জানিয়েছে জেলা পুলিশের আধিকারিক সূত্র।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande