বিহারে যৌথ অভিযানে ৩১.৭০ গ্রাম মাদক উদ্ধার, ধৃত ৩
আরারিয়া, ২৬ জুন (হি.স.) : এসএসবি ও ফরবিসগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ৩১.৭০ গ্রাম মাদক সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এসএসবি ও ফরবিসগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ভাগকোহলিয়া এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক ছাড়াও দুটি
বিহারে যৌথ অভিযানে ৩১.৭০ গ্রাম মাদক উদ্ধার, ধৃত ৩


আরারিয়া, ২৬ জুন (হি.স.) : এসএসবি ও ফরবিসগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ৩১.৭০ গ্রাম মাদক সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এসএসবি ও ফরবিসগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ভাগকোহলিয়া এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক ছাড়াও দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র, দুটি মোবাইল ফোন, দুটি বাওফেং স্ক্যানার, অ্যালুমিনিয়াম ফয়েল, একটি ছোট চার্জার, একটি হিরো শাইন ১২৫ এসপি মোটরসাইকেল, নগদ ১১ হাজার টাকা, দুটি আধার কার্ড, একটি ভোটার পরিচয়পত্র এবং একটি প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

এসএসবি–র বেরিয়ারি ক্যাম্পের কমান্ডার বিজয় কুমার ফরবিসগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি ও ফরবিসগঞ্জ থানার পুলিশের যৌথ দল এই অভিযান চালায়। ধৃতরা হলেন বছরের ছোটু মণ্ডল ( ২০), কুন্দন কুমার (২৩) এবং ছোটু কুমার (১৯)। জেরায় ধৃতরা জানিয়েছে, তারা রামপুর উত্তর পঞ্চায়েতের বাসিন্দা ৪০ বছরের মহম্মদ জাভেদের কাছ থেকে মাদক কিনত। পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথাও তারা স্বীকার করেছে।

অভিযানে এসএসবির সহকারী কমান্ড্যান্ট আশিস গুপ্ত, ক্যাম্প কমান্ডার বিজয় কুমার, এসএসবির জওয়ান এবং ফরবিসগঞ্জ থানার এসআই অজয় কুমার পাসওয়ান-সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande