মহরম উপলক্ষে আরামবাগ সুসজ্জিত তাজিয়া মিছিল
হুগলি , ২৬ জুন (হি.স.): পবিত্র মহরম উপলক্ষে শুক্রবার আরামবাগ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হল সুসজ্জিত তাজিয়া মিছিল। আরামবাগের সালামি বাদশা মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল লিঙ্ক রোড-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম
মহরম উপলক্ষে আরামবাগে তাজিয়া মিছিল


হুগলি , ২৬ জুন (হি.স.): পবিত্র মহরম উপলক্ষে শুক্রবার আরামবাগ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হল সুসজ্জিত তাজিয়া মিছিল। আরামবাগের সালামি বাদশা মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল লিঙ্ক রোড-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

মিছিলে সুসজ্জিত তাজিয়ার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় রীতি মেনে শোক ও আত্মত্যাগের বার্তা তুলে ধরে মহরম পালন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিছিল প্রত্যক্ষ করতে ভিড় জমান।

মহরমের মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। গোটা মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আরামবাগ শহর।

প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং সকল সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মহরমের এই শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত মানুষজন। সম্প্রীতি, শৃঙ্খলা এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দিয়েই এদিনের মহরমের মিছিল শেষ হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande