
মির্জাপুর, ২৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার পাদরি থানার কোহরা কি দেওরি গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সিং জানান, শুক্রবার ভোর প্রায় ৫টা নাগাদ খবর আসে, গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি অভিষেক কুমার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস