
কলকাতা, ২৬ জুন (হি.স.): বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শুক্রবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ১৮৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আজ কলকাতার কলেজ স্ট্রিট-এ অবস্থিত ওনার বাসভবনে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলাম।
এ'বছর আমরা সাহিত্যসম্রাট রচিত অমর গান, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ পালন করছি। তাঁর সাহিত্যকীর্তি এবং দেশপ্রেমের আদর্শ আজও আমাদের জাতীয় চেতনাকে প্রেরণা জোগায়। বঙ্কিমচন্দ্র শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তিনি ভারতীয় জাতীয়তাবাদের বীজও রোপণ করেছিলেন তাঁর লেখনীর মাধ্যমে। তাঁর অমর সৃষ্টি ও আদর্শ আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে।
সাহিত্যসম্রাটের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ