বেপরোয়া ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, আটক চালক
মোহলা-মানপুর-আম্বাগড়, ২৬ জুন ( হি.স.): ছত্তিশগড়ের মোহলা-মানপুর-আম্বাগড় এলাকায় পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গুন্ডারদেহি গ্রামের । একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুর। এদিন প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন,
বেপরোয়া ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, আটক চালক


মোহলা-মানপুর-আম্বাগড়, ২৬ জুন ( হি.স.): ছত্তিশগড়ের মোহলা-মানপুর-আম্বাগড় এলাকায় পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গুন্ডারদেহি গ্রামের । একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুর। এদিন প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, গুন্ডারদেহি গ্রামে রাস্তার পাশে খেলা করার সময় শিশুটিকে একটি বেপরোয়া গতির ট্রাক এসে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রাক চালককে ধরার জন্য তল্লাশি শুরু করে। ট্রাকটিকে আটকানোর জন্য মোহলা এবং মানপুর থানার সামনে ব্যারিকেড তৈরি করে পুলিশ ।

প্রায় কয়েকঘন্টার তল্লাশি অভিযানের পর পুলিশ অবশেষে আটক করে ট্রাক চালককে। । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , অভিযুক্তের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande