
জম্মু, ২৬ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ধানি ধর এলাকার একটি ফিল্টার প্ল্যান্টের কাছে এক বৃদ্ধের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম ভাইতুল্লাহ খান (৬৫) নামে। তিনি থুড়ি গ্রামের বাসিন্দা।
শুক্রবার স্থানীয় সূত্রে জানিয়েছে, ধানি ধর এলাকার ফিল্টার প্ল্যান্টের কাছে একটি দেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস