বীরভূমের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগুন, চাঞ্চল্য
বীরভূম, ২৬ জুন (হি.স.): বীরভূমের চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আচমকাই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে দমকলের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা প
বীরভূমের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগুন, চাঞ্চল্য


বীরভূম, ২৬ জুন (হি.স.): বীরভূমের চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আচমকাই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে দমকলের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পঞ্চায়েত ভবন। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আচমকা পঞ্চায়েত কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, মিটার বক্স-এর শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande