জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভারত সফর ১-৩ জুলাই
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবে
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভারত সফর ১-৩ জুলাই


নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, শীর্ষ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত ক্ষেত্র পর্যালোচনা করা হবে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় হবে।

প্রধানমন্ত্রী হিসেবে এটিই সানায়ে তাকাইচির প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৫ সালের অগস্টে টোকিওয় অনুষ্ঠিত ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের পর এটাই দুই দেশের শীর্ষ নেতৃত্বের পরবর্তী বৈঠক।

বিদেশ মন্ত্রকের মতে, এই সফর ভারত-জাপানের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande