অরুণাচলের পশ্চিম কামেঙে গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, হত এক, আহত দুই
ইটানগর, ২৬ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার অন্তর্গত দিরাং এলাকায় ১৩ নম্বর জাতীয় সড়কে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে গেলে এক জওয়ানের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান। সরকারি সূত্রের খবর, আজ শু
অরুণাচলের পশ্চিম কামেঙে গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, হতাহত তিন


ইটানগর, ২৬ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার অন্তর্গত দিরাং এলাকায় ১৩ নম্বর জাতীয় সড়কে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে গেলে এক জওয়ানের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান।

সরকারি সূত্রের খবর, আজ শুক্রবার বেলা প্রায় দুটা নাগাদ তিনজন সেনাকর্মীকে নিয়ে ১৮ শিখ লাইট ইনফ্যান্ট্রি (এলআই)-র একটি ট্রাক বাহিনীর ইউনিটের দিকে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খাড়া পাহাড়ি ঢালে অবস্থিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দিরাঙের ৩০ ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর পিটি গ্রাউন্ডের কাছে ইউনিটের চেইন-লিংক বেড়া ভেঙে জাতীয় সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।

ঘটনার পর ৩০ ব্যাটালিয়ন এসএসবি-র কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে একজনকে প্রথমে এসএসবি ইউনিটের মেডিক্যাল ইন্সপেকশন রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বমডিলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই সেনাকর্মীকে দিরাং কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। দিরাং সিএইচসি-র চিকিৎসকরা এক জওয়ানকে মৃত ঘোষণা করে বাকি দুই আহত সেনাকর্মীর চিকিৎসা শুরু করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande