

জ্যোতির্মঠ, ২৬ জুন ( হি.স.): অগ্নিকাণ্ড–সহ যেকোনও ধরণের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের এনটিপিসি তপোবন টাউনশিপ চত্বরে এক যৌথ মহড়ার আয়োজন করল ভারতীয় সেনা। মিউচুয়াল এইড স্কিম'-এর অধীনে এই অনুষ্ঠিত হয় মহড়াটি।
বিভিন্ন বিভাগ ও সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ সহ বিভিন্ন দিক মাথায় রেখে আয়োজন করা হয় এই মহড়ার । এই যৌথ মহড়ায় উপস্থিত ছিল ভারতীয় সেনার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহন করে এনটিপিসি তপোবন, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী , উত্তরাখণ্ড স্বাস্থ্য দফতর, দমকল বিভাগ এবং জেপি গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২১২ জন আধিকারিক ও কর্মচারী।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত অংশগ্রহণকারীদের প্রশংসা করে বলেন, এই ধরণের নিয়মিত যৌথ মহড়া বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিকে আরও কার্যকর করে তোলার পাশাপাশি কর্মীদের দক্ষতা ও যেকোনোও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতাকে বহুলাংশে শক্তিশালী করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক