নেশামুক্ত সমাজ গড়ার বার্তা সচেতনতা শিবিরে
হরিদ্বার, ২৬ জুন (হি.স.) : হরিদ্বারের রোশনাবাদ পুলিশ লাইনে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই শিবিরের আয়োজন করে। জেলা বিচারক ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স
নেশামুক্ত সমাজ গড়ার বার্তা সচেতনতা শিবিরে


হরিদ্বার, ২৬ জুন (হি.স.) : হরিদ্বারের রোশনাবাদ পুলিশ লাইনে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই শিবিরের আয়োজন করে।

জেলা বিচারক ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভাপতি নরেন্দ্র দত্তের নির্দেশে আয়োজিত এই শিবিরে স্বাস্থ্য দফতর, পুলিশ এবং বিভিন্ন নেশামুক্তি কেন্দ্র যৌথভাবে অংশ নেয়। নেশামুক্তি কেন্দ্রের সদস্য ও প্রশিক্ষণরত পুলিশ কনস্টেবলদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি যক্ষ্মা (টিবি), এইচআইভি-সহ বিভিন্ন রোগের পরীক্ষার জন্য স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) জ্যোতি বালা অংশগ্রহণকারীদের আইনি বিধান সম্পর্কে বিস্তারিত জানান। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার যুবসমাজকে মাদকের নেশা থেকে দূরে থেকে সুস্থ ও ইতিবাচক জীবনযাপনের আহ্বান জানান।অনুষ্ঠানে আইন বিভাগের ইন্টার্নরা মাদকবিরোধী কবিতা আবৃত্তি করেন এবং পথনাটকের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। নালসা ও পুলিশ বিভাগের তৈরি মাদকবিরোধী ভিডিও প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী এবং আইন বিভাগের ইন্টার্নদের প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

শিবিরে স্বাস্থ্য দফতরের চিকিৎসক ডা. হেমন্ত খড়কওয়াল, সদর সার্কেলের সিও সুরেন্দ্র প্রসাদ বালুনি, আরআই প্রবীণ আলোক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, ডেপুটি এলএডিসি রমন কুমার সাইনি, রিটেনার আইনজীবী সীমা, পিএলভি সদস্য এবং পুলিশ লাইনের প্রশিক্ষণরত কনস্টেবলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রমন কুমার সাইনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande