শ্রীভূমিতে শিশু কল্যাণ কমিটি ও জুভেনাইল জাস্টিস বোর্ডে নিয়োগের বিজ্ঞপ্তি
শ্রীভূমি (অসম) ২৬ জুন, (হি.স.) : শ্রীভূমি জেলায় চাইল্ড ওয়েলফেয়ার বা শিশু কল্যাণ কমিটিতে চেয়ারপার্সন ও সদস্য এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য পদে নিয়োগের লক্ষ্যে আসাম রাজ্য শিশু সুরক্ষা সমিতি থেকে এক বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র আহ্বান করা হ
শ্রীভূমিতে শিশু কল্যাণ কমিটি ও জুভেনাইল জাস্টিস বোর্ডে নিয়োগের বিজ্ঞপ্তি


শ্রীভূমি (অসম) ২৬ জুন, (হি.স.) : শ্রীভূমি জেলায় চাইল্ড ওয়েলফেয়ার বা শিশু কল্যাণ কমিটিতে চেয়ারপার্সন ও সদস্য এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য পদে নিয়োগের লক্ষ্যে আসাম রাজ্য শিশু সুরক্ষা সমিতি থেকে এক বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক জেলার শিক্ষা বিভাগ, আইনজীবী মহল, সংশ্লিষ্ট পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংস্থা ও অন্যান্য অংশীজনের মধ্যে বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে বিভিন্ন পেশাগত ক্ষেত্রের যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন করার সুযোগ পান। এতে এই গুরুত্বপূর্ণ আইনগত ও শিশু সুরক্ষা সংক্রান্ত পদগুলিতে দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের বিজ্ঞপ্তি আসাম রাজ্যিক শিশু সুরক্ষা সমিতির ওয়েবসাইট https://scps.assam.gov.in-এ পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande