
ভুবনেশ্বর, ২৬ জুন (হি.স.) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্ভমপতি। তাঁর সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন রাজ্যপাল।
সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় হরিবাবু কাম্ভমপতি বলেন, ধর্মেন্দ্র প্রধান যেন দেশসেবার দায়িত্ব সফলভাবে পালন করে দেশের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে যেতে পারেন।
বার্তায় রাজ্যপাল বলেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু দান করুন। দেশসেবার দায়িত্ব পালনে তিনি যেন নিরন্তর শক্তি ও সাফল্য অর্জন করেন এবং দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য তাঁর সব প্রচেষ্টা সফল হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস