
বাহরাইচ, ২৬ জুন ( হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচে উদ্ধার এক যুবকের অর্ধনগ্ন মৃতদেহ। শুক্রবার সকালে বৌণ্ডী থানার অন্তর্গত এলাকায় ওই যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নন্দ কুমার।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত যুবক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল । রাত বাড়তেও ছেলে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। শুক্রবার সকালে রাজ রেহুয়া গ্রাম পঞ্চায়েতের ঝুড়িয়া এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের সদস্যের অভিযোগ , নন্দ কুমারকে কেউ বা কারা পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক