রাস্তা দখল করে তৈরি পার্ক ভাঙলো শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি, ২৬ জুন (হি.স.): শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে গড়ে ওঠা একটি পার্ক ভেঙে দিল পুর কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, পার্কটি নির্মাণের ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়েছিল, যার জেরে এলাকায় তীব্র য
রাস্তা দখল করে তৈরি পার্ক ভাঙলো শিলিগুড়ি পুরসভা


শিলিগুড়ি, ২৬ জুন (হি.স.): শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে গড়ে ওঠা একটি পার্ক ভেঙে দিল পুর কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, পার্কটি নির্মাণের ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়েছিল, যার জেরে এলাকায় তীব্র যানজট ও যাতায়াতের সমস্যা তৈরি হচ্ছিল।

শুক্রবার সকালে শিলিগুড়ি পুরসভার কর্মীরা পার্কটি ভাঙার কাজ শুরু করেন এবং রাস্তাটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, জনবহুল রাস্তার একাংশ দখল করে পার্কটি তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। পুরসভা সূত্রে খবর, শুধু এই পার্কটিই নয়, ওই একই এলাকায় রাস্তা দখল করে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও গড়ে উঠেছে। পুরসভার পক্ষ থেকে খুব শীঘ্রই ওই পার্টি অফিসটি সরিয়ে নেওয়ার জন্য নোটিস পাঠানো হবে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande