তোলাবাজির অভিযোগ, গ্রেফতার আউশগ্রামের তৃণমূল ব্লক সভাপতি
পূর্ব বর্ধমান, ২৬ জুন (হি.স.): তোলাবাজি এবং খুনের হুমকির অভিযোগে শুক্রবার দুপুরে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। একইসঙ্গে পুলিশ গ্রেফতার করেছে তাঁর ছেলে শেখ আফজল রহমানকেও। এদিন
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার আউশগ্রামের তৃণমূল ব্লক সভাপতি


পূর্ব বর্ধমান, ২৬ জুন (হি.স.): তোলাবাজি এবং খুনের হুমকির অভিযোগে শুক্রবার দুপুরে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। একইসঙ্গে পুলিশ গ্রেফতার করেছে তাঁর ছেলে শেখ আফজল রহমানকেও।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, আউশগ্রামের তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লালন ও তাঁর ছেলে শেখ আফজল রহমানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ শুক্রবার তাঁদের গ্রেফতার করে। এদিন দুপুরে তাঁদের নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, ঠিক তখনই উত্তেজিত জনতার ভিড় থেকে তাঁদের লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande