হাতিবাগানে বাসের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী
কলকাতা, ২৬ জুন (হি.স.): রাতের শহরে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার হাতিবাগানে একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম হন দুই বাইক আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়া হ
হাতিবাগানে বাসের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী


কলকাতা, ২৬ জুন (হি.স.): রাতের শহরে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার হাতিবাগানে একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম হন দুই বাইক আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম উত্তম মালি এবং নীরজ কুমার। উত্তমবাবুর বাড়ি দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় এবং নীরজ কুমার বিহারের বাসিন্দা ছিলেন।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাতিবাগান মোড়ের কাছে একটি দ্রুতগামী বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাইকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী। বাসের ধাক্কায় বাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে তড়িঘড়ি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande