
ধর্মশালা, ২৬ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপে নিল হিমাচল প্রদেশের কাংড়া জেলা পুলিশ। পুলিশের তৎপরতায় শুক্রবার গ্রেফতার পঞ্জাবের দুই মাদক পাচারকারী। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম হরপাল সিং (৩৪) এবং জসপিল সিং (৩৪)। দুজনেই পঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক তহশিলের চৌড়া ওয়াজওয়া গ্রামের বাসিন্দা। তল্লাশি অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫.৯৭ গ্রাম মাদক (হেরোইন)।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , গগল থানার পুলিশ এলাকায় টহল দেয়ার সময় কুঠমা এলাকার কাছে একটি সন্দেহভাজন বাইককে থামায় এবং তল্লাশি চালায় । তল্লাশি চালানোর সময় বাইকে থাকা দু’জন আরোহীর থেকে উদ্ধার হয় ৫.৯৭ গ্রাম মাদক (হেরোইন) । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় হরপাল এবং জসপিলকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক