পুরনো শত্রুতার জেরে যুবকের উপর হামলা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ফররুখাবাদ, ২৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের ফররুখাবাদ জেলার রাজেপুর থানার উজরামাউ গ্রামে পুরনো শত্রুতার জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় কানপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের
পুরনো শত্রুতার জেরে যুবকের উপর হামলা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


ফররুখাবাদ, ২৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের ফররুখাবাদ জেলার রাজেপুর থানার উজরামাউ গ্রামে পুরনো শত্রুতার জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় কানপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, গত ১৮ জুন রাতে ৩৫ বছর বয়সি রামবীর প্রতাপ সিং ওরফে সোনু গ্রামের বাসিন্দা বাদলের বাড়িতে ছিলেন, যেখানে তিনি কাজ করতেন। সেই সময় গ্রামেরই সৌরভ দুই-তিনজন সঙ্গীকে নিয়ে সেখানে এসে রামবীরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। দু'জনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল বলে জানা গিয়েছে। বচসার একপর্যায়ে রামবীরকে অপমানসূচক মন্তব্য করে অপমান করা হয়। তিনি প্রতিবাদ করলে লাথি, ঘুষি ও ইট দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

গুরুতর আহত রামবীরকে প্রথমে রাজেপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। পরে তাঁকে ডা. রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কানপুরের হ্যালেট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টের সময় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কানপুর পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার রাজেপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাগেন্দ্র সিং জানিয়েছেন, মৃতের ভাই উদয় প্রতাপ সিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande