সাগরদিঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত আরও এক
মুর্শিদাবাদ, ২৬ জুন (হি.স.): শুক্রবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের রতনপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম হানিফ
সাগরদিঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত আরও এক


মুর্শিদাবাদ, ২৬ জুন (হি.স.): শুক্রবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের রতনপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম হানিফ শেখ (২৯)।তিনি সাগরদিঘির দিয়ার বালাগাছি গ্রামের বাসিন্দা ছিলেন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও এক বাইক আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রতনপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রল পাম্পের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই দুই যুবক। ঠিক সেই সময় আচমকাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান হানিফ শেখ। ঘটনায় জখম আর এক বাইক আরোহী। জখম যুবককে প্রথমে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande